শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বুলগেরিয়ায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2021, 04:58 দুপুর • 291 বার পঠিত
বুলগেরিয়ায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু

বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে আন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।  

এছাড়া এ ঘটনায় সাতজনকে দগ্ধ অবস্থায় বুলগেরিয়ার সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।