শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বুধবার থেকে যেভাবে চলবে ব্যাংকিং কার্যক্রম

অনলাইন নিউজ পোর্টাল • 09 আগস্ট 2021, 05:28 বিকাল • 325 বার পঠিত
বুধবার থেকে যেভাবে চলবে ব্যাংকিং কার্যক্রম

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে ,লকডাউন ছেড়ে দেওয়ায়  আগামী ১১ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।