শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই স্মৃতিসৌধে জনতার ঢল

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2021, 09:39 সকাল • 302 বার পঠিত
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই স্মৃতিসৌধে জনতার ঢল

 রাজধানী মিরপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই জনতার ঢল। আজ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেছেন শহীদের শ্রদ্ধা জানাতে।

এদিকে আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
তবে সকাল থেকে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবীতে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।