শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বসুন্ধরার এমডিকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 09:57 সকাল • 242 বার পঠিত
বসুন্ধরার এমডিকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য

রাজধানী গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, ‘মুনিয়ার ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তে যদি বেরিয়ে আসে তাহলে গ্রেপ্তার (আনভীর) হবে, নিয়মের বাইরে কিছু করা যাবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যিনি সংক্ষুব্ধ হয়েছেন, তিনি বিচার দিতেই পারেন। বিচারটি আমলে নেওয়া হয়েছে, তদন্তে যদি সব ঠিক থাকে, তা হলে গ্রেপ্তার হবে।’

আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য বিমান ভাড়া করে দুবাই যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেউ যাবে কেউ আসবে, এটাতে কোনো আপত্তি নেই।’

এরআগে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, গুলশানের অভিজাত ফ্ল্যাটে নুসরাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের পর সেখান থেকে উদ্ধার করা হয় ৬টি ডায়েরি। উদ্ধার হওয়া সেই ডায়েরিগুলোতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও আসামি বসুন্ধরার এমডি আনভীরের সঙ্গে মুনিয়ার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায় নিয়ে নানা বর্ণনা আছে বলে জানান তিনি।