শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বর্তমানে দেশের মোট জনসংখ্যা জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2021, 08:54 রাত • 262 বার পঠিত
বর্তমানে দেশের মোট জনসংখ্যা জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমএসভিএবি (৩য়) প্রকল্পের এক প্রতিবেদনে বর্তমানে দেশের মোট জনসংখ্যা জানিয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ নামের এক প্রকাশনা জানিয়েছে, দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার।  এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ এবং নারী ৮ কোটি ৪০ লাখ। এর আগে ২০২০ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮২ লাখ ২ হাজার।

প্রকাশনায় জানানো হয়েছে, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর, পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।

এতে আরো জানানো হয়েছে, মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশিমক ২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ।

দেশের ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ। তার মধ্যে পুরুষ ৫২ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ।