শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 26 এপ্রিল 2022, 05:41 বিকাল • 583 বার পঠিত
বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তা হোক স্থানীয় সরকার নির্বাচন বা সংসদ নির্বাচন। এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মির্জা ফখরুল। তখন এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 

মির্জা ফখরুল বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমার কথা পরিষ্কার। স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক, আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছি না।’ 

বিএনপি নির্বাচনে না গেলে তো নির্বাচন ঠেকে থাকবে না। হয়ে যাবে। বিএনপিকে ছাড়াই নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সেটা তো নির্ভর করবে দেশের জনগণের ওপর। জনগণ নির্ধারণ করবে, তাদের দেশ ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে।’ 

তিনি অবশ্য মনে করিয়ে দেন, ‘আমরা বরাবরই বলে আসছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না।’