শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বর্তমান পরিস্থিতিতে যেসব প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2022, 10:02 দুপুর • 277 বার পঠিত
বর্তমান পরিস্থিতিতে যেসব প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে

সম্প্রতি ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার কারণে কঠোর হতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা তথা ইউরোপীয় ইউনিয়ন। সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দিলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও তার কিছু নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
সুইফট হলো সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের সংক্ষিপ্ত নাম। লেনদেন সহজভাবে পরিচালনা করতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোর এর সঙ্গে যুক্ত। একে আন্তর্জাতিক লেনদেনের প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়। ইউএস ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় বেলজিয়ামের ন্যাশনাল ব্যাংক এই পরিষেবা পরিচালনা করেন। বিশ্বের আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা পাঠানোর একটি সুরক্ষিত ও নিরাপদ নেটওয়ার্ক সুইফট।