শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বৃষ্টিতে সিক্ত হয়ে কাবা তাওয়াফ করলেন মুসল্লিরা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 10 এপ্রিল 2023, 02:36 দুপুর • 348 বার পঠিত
বৃষ্টিতে সিক্ত হয়ে কাবা তাওয়াফ করলেন মুসল্লিরা

বৃষ্টির পানিতে সিক্ত হয়ে পবিত্র কাবা ঘরের তাওয়াফ করেছেন মুসল্লিরা। রহমতের বৃষ্টিতে ভিজে তাওয়াফ করতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার ফজর নামাজের আগ মুহূর্তে পবিত্র মসজিদুল হারামে এমন দৃশ্যই দেখা যায়। সুন্দর সেই দৃশ্যের ভিডিও ধারণ করে মক্কা অঞ্চলের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়। 

দেখা যায়, পবিত্র কাবা ঘরের আঙিনায় মুসল্লি ও ওমরাহপালনকারীরা তাওয়াফ করছিলেন। এমন সময়ে বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের পুরো শরীর। তখন অনেক জনকে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। অনেকে দুই হাত তুলে দোয়া ও প্রার্থনা শুরু করেন।