বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 12:56 রাত
•
91 বার পঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃষ্টির জন্য নামাজ পড়েছেন সেখানকার বাসিন্দারা।
রোববার সকাল ১১টায় উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন।
কমলগঞ্জে গত কয়েকদিন ধরে অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন। এ কারণেই বৃষ্টির জন্য এই নামাজ পড়া।