শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস যা জানাল

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2022, 11:39 দুপুর • 256 বার পঠিত
বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস যা জানাল

আবহাওয়া অধিদফতর  জানিয়েছে ,দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। একারণে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। এ অবস্থায় ঢাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আজ রোববার সকালে আবহাওয়া অধিদফতর আরো জানায়, এ অবস্থায় বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারাদেশে দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।