বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই, ১৬ আগস্ট পর্যন্ত বাড়তে পারে বৃষ্টি
সারাদেশে গত এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের পর থেকে বৃষ্টি আরো বাড়তে পারে, যা চলবে বুধবার পর্যন্ত।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকাসহ তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তার সাথে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।
এই সূত্রে জানা গেছে, এ মাসজুড়ে দেশের সব বিভাগেই থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টি থাকবে ১৬ আগস্ট পর্যন্ত। তবে ১৪ তারিখে বৃষ্টি একটু কম হতে পারে। এরপর আরো দুই দিন বৃষ্টি হবে। বুধবারের পর বৃষ্টি কমতে থাকবে এবং বাড়তে থাকবে তাপমাত্রা।
এছাড়া আজ দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি সাথে ভারী বর্ষণও হতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তনও আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
এদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টশ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বুধবার পর্যন্ত বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।