শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের আগাম দুঃসংবাদ

অনলাইন নিউজ পোর্টাল • 07 সেপ্টেম্বর 2021, 10:16 দুপুর • 278 বার পঠিত
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের আগাম দুঃসংবাদ

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বেশ কিছু বিভাগে বৃষ্টিপাত নিয়ে রয়েছে দুঃসংবাদ। কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।
সোমবার সকাল থেকে পরবর্তী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী দুই দিনে বৃষ্টিপাতে প্রবণতা বাড়বে।