শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের আগাম বার্তা

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 04:39 দুপুর • 291 বার পঠিত
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের আগাম বার্তা

আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।