বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে দিনের তাপমাত্রা
আজ সোমবার (৭ আগস্ট ) ভোর থেকে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে সকাল হতে বৃষ্টি কিছুটা কমেছে। সকালের বৃষ্টির প্রভাব পড়েছে নাগরিক জীবনে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
এর আগে রবিবার (৬ জুলাই) সারাদিন মেঘলা ছিল ঢাকার আকাশ। আজও মেঘে ঢেকে আছে রাজাধানীর পুরো আকাশ। যে কোনো সময় আবারও শুরু হতে পারে তুমুল বৃষ্টি। এছাড়া, দেশের বেশির ভাগ এলাকায় আজ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও আরো জানিয়েছেন, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ তাপমাত্রা কমে যেতে পারে দেশের বেশির ভাগ এলাকায়।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সতর্কবাণীতে আরো জানিয়েছেন, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।