শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

মোহাম্মদ খাইরুল আমিন • 11 আগস্ট 2024, 07:30 বিকাল • 552 বার পঠিত
বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা প্রেক্ষাপটে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারাদেশে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে।

আগামী বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর আগে সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ট্রেন চলাচল শুরু হবে।

অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে সোমবার বিকাল ৫টা থেকে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক নাহিদ হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার রেলভবনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“আগামীকাল মালবাহী ট্রেন, ১৩ তারিখ থেকে মেইল লোকাল, এক্সপ্রেস ও কমিউটার এবং ১৫ অগাস্ট থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।আজ রেলভবনে মিটিং হয়েছে, পরিচালক মহোদয়সহ অন্যান্য কর্মকর্তারা সেখানে ছিলেন। মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। টিকেট বিক্রি শুরু হবে কাল বিকেল পাঁচটা থেকে।”

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কার‌্যদিবসে ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত এল।