বর্ণবাদবিরোধী বিক্ষোভে সাংবাদিক নির্যাতিত
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশটিতে সাংবাদিক, ক্যামেরা পারসনসহ গণমাধ্যমের ৩ শতাধিক কর্মী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।
ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার সংগৃহীত তথ্য উদ্ধৃত করে সিপিজে যুক্তরাষ্ট্রের সব প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে। বলেছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের যেন হয়রানি, গ্রেফতার কিংবা বাধা দেওয়া না হয়।এছাড়া কারফিউ চলাকালেও গণমাধ্যমকর্মীরা যাতে অবাধে দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছে ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীরা যাতে শাস্তির আওতায় আসেন, সে ব্যাপারেও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
১২৫টিরও অধিক অঘটন ঘটেছে। যার ভিকটিম হয়েছেন সাংবাদিকরাও। সাংবাদিকদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে। এদিকে, নিউইয়র্কে দুই বাংলাদেশি সাংবাদিকও এই বিক্ষোভে হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।