ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এলো বার্বাডোস
অনলাইন নিউজ পোর্টাল
•
30 নভেম্বর 2021, 08:41 রাত
•
401 বার পঠিত
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিকভাবে সরকার প্রধানের পদ থেকে সরালো বার্বাডোস। এর ফলে ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলো দেশটি।
জানা গেছে, ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে রিপাবলিক পরিণত হলো বার্বাডোস। বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে সোমবার মধ্যরাতে সে দেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেম স্যান্ড্রা ম্যাসন।
এলিজাবেথকে সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের উপনিবেশের অবশিষ্ট অংশও শেষ করেছে দেশটি।