শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রিটেনের সমুদ্রসৈকতে ষষ্ঠ শতাব্দীর গণকবরের সন্ধান পাওয়া গেছে

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2021, 09:34 রাত • 241 বার পঠিত
ব্রিটেনের সমুদ্রসৈকতে ষষ্ঠ শতাব্দীর গণকবরের সন্ধান পাওয়া গেছে

ব্রিটেনের সমুদ্রসৈকতে ষষ্ঠ শতাব্দীর একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।এখানে প্রায় ২০০ মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। কঙ্কালগুলো ওই কবরস্থানে ১ হাজার বছরেরও বেশি সময় ধরে রয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। 

ধারণা করা হচ্ছে, বালুর নিচে সুশৃঙ্খলভাবে কবর দেয়া মানুষগুলো মধ্যযুগীয় প্রাথমিক খ্রিস্টান সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। কবরগুলো সারিবদ্ধভাবে পশ্চিমদিকে মাথা দিয়ে করা হয়েছে এবং এতে কোনো সম্পদ ছিল না। প্রাথমিক খ্রিস্টান সম্প্রদায়ের রীতি অনুযায়ীই তাদের দাফন করা হয়েছিল।

বর্তমানে ডেফিড আর্কিওলজিক্যাল ট্রাস্ট এবং শেফিল্ড ইউনিভার্সিটির একটি দল কবরগুলো সংরক্ষণের চেষ্টা করছে। ওই এলাকার বালুর নিচে আরো কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তাও খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।

শেফিল্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেখানে যেসব কঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে সব বয়সী নারী, পুরুষ ও শিশুর কঙ্কাল রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, সেখানে আরও এমন কিছু পাওয়া যাবে যা দেখে বিশ্লেষণ করা যাবে তাদের জন্ম কোন সময়ে এবং কী ছিল তাদের খাদ্যাভাস।