শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রিটেনে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণ

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুলাই 2020, 06:15 বিকাল • 268 বার পঠিত
ব্রিটেনে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণ

ব্রিটেনে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ। ফলে দেশটিতে ফের বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে চলমান এই সংকটজনক পরিস্থিতিতে শুধু ব্রিটেনের হাসপাতালগুলোতেই ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।

এতে বলা হয়, হাসপাতালগুলো ইতোমধ্যেই মৌসুমি ফ্লু মোকাবেলা করছে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ চলমান প্রাদুর্ভাবকে ছাপিয়ে যেতে পারে। এর ফলে সামনের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ১ লাখ ২০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে।

এই বৈজ্ঞানিক মডেলিংয়ে কেয়ার হোম এবং বৃহত্তর সামাজিক স্তরে মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি এবং মনে করা হচ্ছে সরকার দ্বিতীয় দফা সংক্রমণ রোধে কোন ব্যবস্থা নেবে না। প্রথম দফায় ব্রিটেনে করোনাভাইরাসে ৪৫ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইউরোপে সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয়।