বরিশালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 05:44 বিকাল
•
1,509 বার পঠিত
ঈদের পর দিন থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার কিছুটা আবার কমছে।
বরিশাল মেডিকেলে করোনা ওয়ার্ডে সোমবার ভর্তি ছিল ৬৮ জন রোগী। এর মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। অপর ৫০ জন রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ৬৮ জনের মধ্যে মুমূর্ষু ৮ জন রোগীকে রাখা হয়েছে আইসিইউতে।
বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে করোনা সন্দেহভাজন ১৯ জন রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন রোগী। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জন রোগীর। তবে তারা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না। এর আগে গত ১৫ মে ঈদের পরদিন হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ৪০ জন রোগী।