শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরগুনায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মে 2022, 09:25 সকাল • 257 বার পঠিত
বরগুনায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

বরগুনায় জমিতে গাছ রোপণের সময় বজ্রপাতে আব্দুল মালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তির নাম আব্দুল মালেক, বুকাবুনিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

আজ (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম।

এদিকে পুলিশ জানায়, বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনের বাগানে কলাগাছ রোপণ করতে যান মালেক। এ সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আকাশে বজ্রপাতের আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কলাবাগানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
 বামনা থানার ওসি মো. বশির আলম জানায় ,মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।