শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রেন্টন ট্যারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 10:31 দুপুর • 190 বার পঠিত
ব্রেন্টন ট্যারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় বাংলাদেশিসহ ৫১ জনকে হত্যাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটির ইতিহাসে প্যারোলবিহীন যাবজ্জীবন দণ্ড দেয়ার ঘটনা এটাই প্রথম।

২৯ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্ট ৫১ জনকে নির্বিচারে হত্যার দায়ে দোষী স্বাব্যস্ত হন। এছাড়া আরো ৪০ জনকে হত্যা চেষ্টাসহ তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ব্রেন্টন ট্যারান্ট-এর সাজা ঘোষণার সময় হামলায় বেঁচে যাওয়া এবং ভুক্তভোগীদের স্বজনরা আদালতের সামনে উপস্থিত ছিলেন।

চলতি বছরের মার্চে অপ্রত্যাশিতভাবেই দোষ স্বীকার করে জবানবন্দি দেন ট্যার‌ান্ট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৯ সালের ১৫ মার্চের নিউজিল্যান্ডের আল নূর ও লিনউড মসজিদে হামলাকালীন প্রার্থনারত মানুষদের হত্যার ঘটনা হেড ক্যামেরার সাহায্যে ১৭ মিনিট ধরে লাইভে প্রচার করে ট্যারন্ট, যা বিশ্বকে স্তম্ভিত করে দেয়। বিচারক ক্যামেরুন মান্দার রায় ঘোষণার সময় তার এই হামলাকে ‘অমানবিক’ বলে ঘোষণা করে জানান, ‘তুমি একটি শিশুকে নির্বিচারে হত্যা করেছো। তোমাকে কোনো ক্ষমা প্রদান করা হবে না।