শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বর্ধিত লকডাউনের প্রজ্ঞাপনে নতুন যুক্ত হয়েছে আরো ৫ নির্দেশনা

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 09:46 রাত • 713 বার পঠিত
বর্ধিত লকডাউনের প্রজ্ঞাপনে নতুন যুক্ত হয়েছে আরো ৫ নির্দেশনা

চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে নতুন করে যুক্ত হয়েছে কিছু শর্ত।

প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ বহালের সঙ্গে নতুন যুক্ত হয়েছে আরো ৫ নির্দেশনা।

নতুন পাঁচ নির্দেশনাগুলো হলো:

১. সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। 

২. জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। 

৩. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway/Online) করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবা প্রদান করতে পারবে। 

৪. কোভিড-১৯ এর উচ্চঝুঁকি সম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে স্ব-স্ব এলাকার সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

৫. আন্তঃজেলাসহ সব ধরণের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে, অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।