শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রডব্যান্ড ইন্টারনেটের অতিরিক্ত পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2020, 11:53 দুপুর • 195 বার পঠিত
ব্রডব্যান্ড ইন্টারনেটের অতিরিক্ত পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

গত ২৫ আগস্টে দেয়া এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

২০২০–২১ অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর কর বাড়িয়েছেছিল সরকার। সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজ্ঞাপনের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য খাতে ১৫ শতাংশ ভ্যাট জটিলতার অবসান ঘটল।