শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাজিলের হার-জিত নিয়ে তর্ক, ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 10 ডিসেম্বর 2022, 08:43 সকাল • 683 বার পঠিত
ব্রাজিলের হার-জিত নিয়ে তর্ক, ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত

ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন।

জানা যায় গত শুক্রবার রাতে ঢাকা সাভারের ডগরমোরা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হাসান একটি জুতার কারখানায় চাকরি করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। ঐ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে আনা হয় হাসানকে। তার কোমরে দুটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ জানান, অভিযান চলছে, বিস্তারিত পরে জানানো হবে।