শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলে ভারী বৃষ্টিপাত-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯১

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 08:44 সকাল • 462 বার পঠিত
ব্রাজিলে ভারী বৃষ্টিপাত-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯১

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ব্রাজিলে ভয়াবহ ক্ষতি হয়েছে । ব্রাজিলে বৈরি আবহাওয়ায় সৃষ্ট মারাত্মক ভূমিধস এবং বন্যার সাম্প্রতিক সিরিজের মধ্যে এটি সর্বোচ্চ বিপর্যয় হয়েছে, এ কথা জানিয়েছে পার্নামবুকো রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে । ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। বৃষ্টিতে নদীগুলো উপচে পড়ে এবং কাদার স্রোত পথঘাট বাড়িঘর সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়। বেসামরিক প্রতিরক্ষার সর্বশেষ বিবৃতিতে নিখোঁজদের সংখ্যা সম্পর্কে আপডেট দেওয়া হয়নি। এর আগে রিপোর্ট করা হয়েছিল ৫৬ জন নিখোঁজ রয়েছে। প্রায় ৪ হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে।

এদিকে পার্নামবুকোর গভর্নর পাওলো কামারা এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের হাতে এখনও নিখোঁজদের সঠিক সংখ্যা নেই। নিখোঁজদের শনাক্ত না করা পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে। প্রায় ১২শ কর্মী কিছু নৌযান ও হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছেন।

গত শুক্রবার রাত এবং শনিবার সকালের মধ্যে রেসিফ এলাকার কিছু অংশে বৃষ্টিপাতের পরিমাণ ৭০ শতাংশে পৌঁছেছে। স্থানীয় মিডিয়াতে প্রচারিত ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকর্মীর রেসিফ এবং জাবোতাও ডোস গুয়াররাপেসের পৌরসভায় ধ্বংসাবশেষের স্তূপ পরিষ্কার করছে। শনিবার সকালে ভূমিধসে ১৯ জনের মৃত্যুর খবর আসে। ভূমিধসে সেখানকার বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়।

মেটসুল এজেন্সির আবহাওয়াবিদ এস্টায়েল সিয়াসের মতে, প্রশান্ত মহাসাগরে ‌‘লা নিনা’র প্রভাবে উষ্ণ বায়ুমণ্ডল বেশি জল ধারণ করছে। এজন্য চরম বৃষ্টিপাত থেকে বন্যার ঝুঁকি এবং ভূমিধসের তীব্রতা বাড়াচ্ছে। আটলান্টিকের হারিকেন উত্তর-পূর্ব ব্রাজিলে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে।