শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলে ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতি, নিহত ৩

অনলাইন নিউজ পোর্টাল • 01 সেপ্টেম্বর 2021, 11:46 দুপুর • 249 বার পঠিত
ব্রাজিলে ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতি, নিহত ৩

চলতি সপ্তাহে গভীর রাতে ব্রাজিলের সাও পাওলো প্রদেশের আরাকাতুবায় ভয়াবহ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের অন্তত দুটি শাখায় লুটপাট করেছে ডাকাত দল। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ফিল্মি স্টাইলে মানব ঢাল ব্যবহার করেছে।  

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, ডাকাতদল নিরাপত্তা কর্মীদের ওপর গুলিও ছুড়েছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অংশ নিয়েছিল ২০ জনের বেশি ডাকাত।
মিলিটারি পুলিশের লেফটেন্যান্ট আলেকজান্দ্রে গুয়েডস গ্লোবনিউজকে জানিয়েছেন, চিত্র ধারণের সময় ডাকাত দলের হাতে একজন নিহত হয়েছেন। শহরের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নারী ও সন্দেহভাজন একজন নিহত হয়েছেন। এছাড়াও রাস্তায় ডাকাতদের ছড়িয়ে যাওয়া বিস্ফোরকে একজন সাইক্লিস্ট গুরুতরভাবে আহত হয়েছেন।
সাও পাওলোর মিলিটারি পুলিশের কর্মকর্তা আলভারো ক্যামিলো জানিয়েছেন, আরাসাতুবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় অস্ত্রশস্ত্রসহ অন্তত ২০ জনের বেশি ডাকাত অংশ নিয়েছিল। আর তারা ১০টি গাড়ি সঙ্গে নিয়ে গিয়েছিল।

এদিকে প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ডাকাতরা কয়েকজন বেসামরিক মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা ছিনিয়ে নেয়। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বেসামরিক ব্যক্তি ও একজন ডাকাত সদস্যসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ডাকাত সদস্যরা চেলে যাওয়ার সময় রাস্তায় বিস্ফোরক বোমা রেখে যায়। তারা চলে যাওয়ার সময় কয়েকজনকে জোর করে তাদের গাড়িতে করে নিয়েও যায়। পরে পুলিশ তা খুঁজে বের করে না সরানো পর্যন্ত শহরবাসীকে ঘরে থাকার জন্য আহ্বান জানায়।