শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ বহনকারী ভ্যানে বাসের ধাক্কায় ২১ পুলিশ আহত

অনলাইন নিউজ পোর্টাল • 05 এপ্রিল 2021, 12:28 দুপুর • 151 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ বহনকারী ভ্যানে বাসের ধাক্কায় ২১ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পুলিশদের বহনকারী দুইটি ভ্যানে বাসের ধাক্কায় ২১ পুলিশ আহত হয়েছেন। সোমবার সকালে শহরের পীরবাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের রিকোজিশন করা পুলিশ ভর্তি দুটি ভ্যান ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস কুমিল্লা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এসময় বিপরীত দিকে থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে পুলিশভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশের ২১ সদস্য আহত হয়। 

ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া (সদর সার্কেল) অতিরিক্ত এসপি মোজাম্মেল রেজা জানান, বাসটি তার সাইড লাইন অতিক্রম করে পুলিশের পরপর থাকা দুটি ভ্যানকে আঘাত করেছে। এতে আমাদের ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। দূর্ঘটনা কবলিত ভ্যানসহ ঘাতক বাস এবং এর চালককে আটক করা হয়েছে।