শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পরিবহন শ্রমিকে খাদ্য সহায়তা

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 03:40 দুপুর • 841 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পরিবহন শ্রমিকে খাদ্য সহায়তা

পরিবহন খাতের ৫০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) হায়ত-উদ-দৌলা খাঁন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তেল, চিনি ও ডালসহ বিভিন্ন উপকরণ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  
আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সভাপতি হাজী জমসেদ মিয়া, সাধারণ সম্পাদক হানিফ মিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।