শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরো গ্রেপ্তার ১১

অনলাইন নিউজ পোর্টাল • 21 এপ্রিল 2021, 02:37 দুপুর • 52 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরো গ্রেপ্তার ১১

হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি ও হরতালে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।