শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৪ জনকে ৮৮ হাজার টাকা জরিমানা,ভ্রাম্যমাণ আদালত

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2021, 08:32 রাত • 145 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৪ জনকে ৮৮ হাজার টাকা জরিমানা,ভ্রাম্যমাণ আদালত

  বর্তমান করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর এবং আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন মার্কেট, হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ১৫৪ জন ব্যক্তিকে ৮৮ হাজার ১৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ভঙ্গের অপরাধে ১৫৪ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রয়েছে।