ব্রাহ্মণবাড়িয়া শহরে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 জুন 2022, 08:32 সকাল
•
238 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া লিকেজ লাইন মেরামত শুরু করায় জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গত সোমবার রাত পৌনে ১২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মৌলভীবাড়ি পাঠানপাড়া এলাকায় গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি মেইন পাইপ লাইন লিকেজ হয়ে যায়।
কুমিল্লা থেকে একটি দল এসে সংযোগ মেরামতের কাজ করছে। ভোর নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে তিনি জানান।