শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হামাসের ২ সদস্য নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুন 2021, 11:47 দুপুর • 841 বার পঠিত
বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হামাসের ২ সদস্য নিহত

গাজায় হামাসের একটি ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে নিহত হয়েছেন সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের দুই সদস্য।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় ইরানের গণমাধ্যম পার্সটুডে।

প্রতিবেদনে  বলেন , গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘ফিলিস্তিন আলআন’ বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
হামাসের একটি বিশেষজ্ঞ দল গাজায় সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরাইলের ছোড়া একটি বোমা নিষ্ক্রিয় করার কাজ করছিল। এ সময় বোমাটি বিস্ফোরিত হয়।

ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস থেকেও বিবৃতির মাধ্যমে তাদের দুই সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামাসের এ সামরিক শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা।

মে মাসের  প্রথম  দিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের দমন অভিযানের প্রতিবাদে রকেট হামলা চালানো হয় গাজা থেকে।  টানা ১২ দিন চলে যুদ্ধ। পরে ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নেয় দুপক্ষ।