শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 19 আগস্ট 2023, 02:35 দুপুর • 344 বার পঠিত
বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সপ্তাহে বৈঠক হতে পারে।  প্রধানমন্ত্রী আগামী সোমবার ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে বাজার অর্থনীতির বর্ধিষ্ণু দেশগুলোর শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক ফোরাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন।

আগামী ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে ব্রিকস সম্মেলন। সম্মেলনের ফাঁকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। 

ব্রিকস সম্মেলনের সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। 

ব্রিকস সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।