শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বৈশ্বিক খাদ্য সংকটের সম্ভাবনা দেখছে জাতিসংঘ

মোহাম্মদ খাইরুল আমিন • 19 মে 2022, 11:48 দুপুর • 210 বার পঠিত
বৈশ্বিক খাদ্য সংকটের সম্ভাবনা দেখছে জাতিসংঘ

জাতিসংঘ সতর্ক করে দিল। তারা জানাল, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সামনের মাসগুলোতে সারা বিশ্বে খাদ্য সংকট তৈরি হতে পারে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই যুদ্ধের কারণে দাম বাড়ায় দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। 

তার আশঙ্কা, শেষ পর্যন্ত ইউক্রেন থেকে রপ্তানি স্বাভাবিক না হলে বিশ্ব দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। গুতেরেস বলেছেন, খাদ্য সংকটের কারণে কোটি কোটি মানুষ অপুষ্টি, ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।

তিনি মনে করেন, এই মুহূর্তে বিশ্বে যথেষ্ট খাদ্য আছে। সবাই এক সাথে কাজ করে চলমান সংকটের সুরাহা করতে না পারলে সামনের মাসগুলোতে বৈশ্বিক খাদ্য সংকটের মুখে পড়তে হতে পারে। 

জাতিসংঘের হিসাবে, গত বছরের তুলনায় এেই বছর খাদ্যপণ্যের দাম এর মধ্যে সারাবিশ্বে কমপেক্ষ ৩০ শতাংশ বেড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে রপ্তানিতে। রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই সব বন্দর দিয়ে বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, গম ও ভুট্টা রপ্তানি হতো।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন, ইউক্রেনের খাদ্যশস্য স্বাভাবিক পর্যায়ে না আনা ছাড়া খাদ্য সংকটের কোনো সমাধান নেই।

তিনি বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে তার যোগাযোগ আছে। 

বিশ্বের ৩০ ভাগ গমই রাশিয়া ও ইউক্রেনে উৎপাদন হয়। যুদ্ধ শুরুর আগে ইউক্রেন ৪৫ মিলিয়ন টন খাদ্যশস্য প্রতি মাসে রপ্তানি করতো। কিন্তু রাশিয়া সামরিক অভিযান চালানোর পর সব রপ্তানি বন্ধ হয়ে গেছে।