বৈশাখী শোভাযাত্রা উদযাপন করেছে জামায়াতে ইসলামী
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 এপ্রিল 2026, 05:43 বিকাল
•
88 বার পঠিত
নতুন বছর বরণ করতে বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী।
আজ দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে শোভাযাত্রাটি করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রমনা পার্কে গিয়ে শেষ হয়।
নারী, শিশুসহ বিভিন্ন বয়সের ও পেশার মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। দেশীয় সংস্কৃতির নানা উপাদানÑ যেমন, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার উপস্থিতি ছিল এতে। বাঙালি সাজ-পোশাকে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল শিশুদের। দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।