শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বৈরুতের পর এবার আতঙ্ক বাড়ছে ভারতের চেন্নাই শহরে

অনলাইন নিউজ পোর্টাল • 07 আগস্ট 2020, 11:35 দুপুর • 1,302 বার পঠিত
বৈরুতের পর এবার আতঙ্ক বাড়ছে ভারতের চেন্নাই শহরে

প্রশাসনের গাফিলতিতে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে শহরটির একাংশ। বৈরুতের এ ঘটনার পর এবার আতঙ্ক বাড়ছে ভারতের চেন্নাই শহরেও। কারণ দেশটির তামিল নাড়ু রাজ্যের রাজধানী এই শহরটির বন্দরে মজুত রয়েছে ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট। ২০১৫ থেকে চেন্নাই বন্দরে মজুত রয়েছে এই পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। শুল্ক দফতরের তত্বাবধানে রয়েছে এটি।

দফতরের কর্মকর্তারা জানান, পাঁচ বছর আগে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল চেন্নাই বন্দর কর্তৃপক্ষ।

তামিলনাড়ুর শিবকাশীকে দেশের আতসবাজির রাজধানী বলা হয়। সেখানে বাজি তৈরির জন্যই ওই বিস্ফোরক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখন সঠিক ভাবে কাগজপত্র দেখানো হয়নি বলে সেগুলিকে বন্দরেই আটকে দেয় কর্তৃপক্ষ। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বর্তমানে এই অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরে নেই, শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে।

এই খবরটি জানাজানি হওয়ার পরেই চেন্নাইয়ে আতঙ্ক ছড়িয়েছে। যে কোনো দিন যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েই যায়।