বৈরুতে এখনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মজুত আছে দাবি ফ্রান্সের
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে এখনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মজুত আছে বলে দাবি করছে ফ্রান্স। এরই মধ্যে ২০ কন্টেইনার বিপজ্জনক রাসায়নিক পদার্থের খোঁজ পেয়েছে ফ্রান্স এবং ইতালির রসায়নবিদরা।
ফরাসি রসায়নবিদ বলছেন, গেল সপ্তাহের বিস্ফোরণে সময় অনেক কন্টেইনার লিক হয়ে গেছে। এরই মধ্যে আরও ২০ কন্টেইনার বিষাক্ত রাসায়নিক পদার্থ বৈরুত বন্দরে আছে। ধারণা করা হচ্ছে, এগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।
১০ আগস্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে ফরাসি রসায়নবিদ জানান, যে রসায়ন পদার্থ গুলো এখনো আছে তা অত্যন্ত বিপজ্জনক। লেবাননের অগ্নিনির্বাপক কর্মীরা সব কন্টেইনার বিশ্লেষণ করে তা সুরক্ষিত করার চেষ্টা করছে। বিপজ্জনক যা আছে সব খুব দ্রুত অপসরণ করতে হবে।
তিনি বলছেন, ব্যাটারি বা অন্য ধরণের তরল দ্রব্য রয়েছে যা বিস্ফোরণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তবে বন্দরের অন্যান্য জোনে বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা এখনো নিশ্চিত নয়।