বৈরী পরিবেশে চীনের ম্যারাথনে অংশ নিয়ে ২১ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
23 মে 2021, 12:57 দুপুর
•
865 বার পঠিত
চীনে পাহাড়ি এলাকায় ১০০ কিলোমিটার ম্যারাথনের অংশ হিসেবে এক কোর্সে গিয়ে চীনে শিলা বৃষ্টি, বরফশীতল বৃষ্টি ও তুমুল বাতাসের কারণে অন্তত ২১ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন।
গাংসু প্রদেশের বাইয়াইন সিটির মুখপাত্র বলেন, ইয়োলো রিভার স্টোন ফরেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাৎ খারাপ আবহাওয়ার মুখে পড়েন। এ ঘটনায় ১৭২ জন অংশগ্রহণকারী নিখোঁজ হয়ে যায়। এরপরই রেস বন্ধ করে দেয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে,অন্তত ২১ মরদেহগুলো উদ্ধার করেছে অনুসন্ধান এবং উদ্ধারকারী দল ১৫১ জন দৌড়বিদ সম্পূর্ণ নিরাপদে আছেন। আটজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ১ হাজার ২০০ এর বেশি উদ্ধারকারী অভিযানে নেমেছে। পাহাড়ি অঞ্চলে রাতারাতি তাপমাত্রা হ্রাস পাওয়ায় উদ্ধার অভিযানও কষ্টসাধ্য হয়ে গেছে।