শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে পর্যটকের ভিড়

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 05:03 বিকাল • 276 বার পঠিত
বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে পর্যটকের ভিড়

বিরূপ আবহাওয়াতেও আজ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নান করতে দেখা গেছে।
সাগরে সৃষ্ট ঘর্ণিঝড় জাওয়াদের রেশ এখনো কাটেনি। কয়েকদিন ধরে আকাশ গুমুট এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে।
সাগরে কোন সতর্ক সংকেত না থাকলেও সাগর একনো উত্তাল রয়েছে। এর মাঝেও কক্সবাজারে পর্যটক আগমন থামেনি।
আজ মঙ্গলবার বিকেলে কলাতলী ডলফিন মোড়ের সৈকতে এমন দৃশ্যই দেখা গেছে।
এদিকে কলাতলী হোটেল মোটেল জোনে খবর নিয়ে জানা গেছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবহাওয়া বিরূপ হলে কক্সবাজারে পর্যটক আসা কিছুটা কমলেও তা কেটে গেছে এখন।