শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল গাজীপুরের ঝুট গুদাম-বাড়ি

মোহাম্মদ খাইরুল আমিন • 06 ডিসেম্বর 2022, 11:42 দুপুর • 434 বার পঠিত
বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল গাজীপুরের  ঝুট গুদাম-বাড়ি

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ রোডের নছের মার্কেট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯ ঝুটের গুদামসহ ২২ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন।  

তিনি জানান, সোমবার রাত ৩টা ২০মিনিটে নছের মার্কেট এলাকায় সোহেল মিয়ার ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা মেহেদী হাসান, মো. সাগর, মো. আবু তাহের, মো. রহিজ উদ্দিন, রবি মিয়া, বাবুল হোসেন, মুছা, আ. রাজ্জাকদের ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ঝুটের গোডাউনের পাশে থাকা ফজলুল মোল্লার টিনসেট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে তার ২২ কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি, বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।