শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুন 2022, 06:39 বিকাল • 276 বার পঠিত
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে  ৬৮

দেশে গত ১৭ মে থেকে আজ ২৩ জুন পর্যন্ত বন্যায় মোট ৬৮ জন মারা গেছেন। গতকাল বুধবার পর্যন্ত বন্যায় মৃত্যুর এই সংখ্যা ছিল ৪২।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন, জামালপুরে পাঁচজন, শেরপুরে তিনজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে তিনজন, সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।   

বিবৃতিতে আরো বলা হয়, বজ্রপাত, সাপের কামড়, বন্যার পানিতে ডুবে এবং বন্যাজনিত অনান্য কারণে এই ৬৮ জনের মৃত্যু হয়েছে।