বন্যায় ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বন্যার পানি কমলেও দুর্ভোগ মানুষের পিছু ছাড়ছে না। বাড়ির আঙ্গিনা থেকে পানি নামতে শুরু করেছে।
অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। আসবাবপত্র ভেসে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছে আগামী দুই সপ্তাহ আরো বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাব।
গত (০২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য টিন এবং নগদ টাকা দেওয়া হবে। যে সকল রাস্তা ঘাটের ক্ষতি হয়েছে সেগুলো অবস্থা বিবেচনা করে দ্রুত মেরামত করা হবে। বন্যার ক্ষতিগ্রস্ত সকল বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয়ে একটি বৈঠক করব। সেই বৈঠকে মাঠ পর্যায় থেকে যে একটা তালিকা তৈরি করে সুনামগঞ্জসহ সকল বন্যা কবলিত এলাকার মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার।