শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন: উপদেষ্টা

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মে 2026, 05:36 বিকাল • 72 বার পঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন: উপদেষ্টা

কয়েকদিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়াঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেবে সরকার।

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, "হাওড়ে আমাদের কৃষকরা হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

"ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে।"

‌উপদেষ্টা জাগেদ বলেন, টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে বিক্রির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে; সেজন্য ১৮১ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হচ্ছে।

এছাড়া সরকার স্থানীয়ভাবে ২ হাজার মেট্রিক টন ডাল কেনার পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জ্বালানি সংকট এবং এর অর্থনৈতিক ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকারের আর্থিকভাবে যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল, সে তুলনায় কিছুটা ‘কম হয়েছে’।

“তবে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক অগ্রগতির চাইতে অনেক বেশি হয়েছে।”

তিনি বলেন, "এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেজন্যই টিসিবির এই কেনাকাটা বাড়াচ্ছি।"