শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি আসাম-মেঘালয়ে, মৃত ৩১

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুন 2022, 10:30 দুপুর • 754 বার পঠিত
বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি আসাম-মেঘালয়ে, মৃত ৩১

বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী ভারতীয় রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। জানা যায় গত দুদিনে রাজ্য দুটিতে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। শুধু তাই নয় পানিবন্দি  হয়েছে ৩ হাজার ১০০টির বেশি গ্রাম।

এদিকে স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যায় আসাম-মেঘালয়ের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে।

বন্যার কারণে গত দুদিনে আসামে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে মেঘালয় প্রশাসন।

বন্যাকবলিত জেলাগুলোতে এরই মধ্যে দুর্যোগ সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন বা চিকিৎসার দরকার না হলে লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

 রাজধানী গুয়াহাটির বেশিরভাগ অংশ স্থবির রয়েছে। শহরটির বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। বক্সা জেলায় অবিরাম বর্ষণ এবং দিহিং নদীতে পানিবৃদ্ধির কারণে গত বুধবার সুবানখাটা এলাকার একটি সেতু ধসে পড়েছে। রাজ্যের রাঙ্গিয়া বিভাগের নলবাড়ি ও ঘোগরাপারের মধ্যে জলাবদ্ধতার কারণে কমপক্ষে ছয়টি ট্রেন বাতিল ও চারটি আংশিকভাবে বাতিল করা হয়েছে।