বনশ্রীতে স্যামসাং অথোরাইজড সার্ভিস সেন্টার উদ্বোধন
অনলাইন নিউজ পোর্টাল
•
21 সেপ্টেম্বর 2021, 07:54 বিকাল
•
340 বার পঠিত
রাজধানীর বনশ্রী এলাকায় নতুন অথোরাইজড সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে স্যামসাং বাংলাদেশ। আজ (মঙ্গলবার) নতুন এ সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরশাদ হক।
এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ বলেন, “ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে স্যামসাং সবসময় একধাপ এগিয়ে রয়েছে। মোবাইল ফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকসে বৈশ্বিকভাবে অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে স্যামসাং সর্বদা ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে কাজ করেছে এবং স্যামসাং-এর পণ্য ও সেবা ব্যবহার ও পছন্দ করে এমন ক্রেতাদের মানসম্পন্ন সেবাদানে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।”