শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মার্চ 2025, 02:30 দুপুর • 339 বার পঠিত
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ  অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয় ।