শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

মোহাম্মদ খাইরুল আমিন • 02 মে 2022, 10:39 দুপুর • 293 বার পঠিত
বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে তাঁর পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সাথে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।