শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতের যৌথপ্রচেষ্টায় গ্যাস অনুসন্ধান

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 09:53 সকাল • 254 বার পঠিত
বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতের যৌথপ্রচেষ্টায় গ্যাস অনুসন্ধান

বঙ্গোপসাগরে যৌথভাবে গ্যাসের অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ও ভারত। 
বুধবার উৎপাদন অংশীদারিত্ব চুক্তির আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এবং ভারতের রাষ্ট্রায়ত্ত ওএনজিসি বিদেশ লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেড যৌথভাবে এই অনুসন্ধান চালাচ্ছে। অগভীর সমুদ্রের ৪ নম্বর ব্লকে এই খনন কাজ শুরু হয়েছে।

খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অনুসন্ধানে গ্যাস পাওয়া গেলে এটা হবে দেশের জন্য স্বস্তিদায়ক এক সংবাদ। কারণ উপকূলীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় দেশে গ্যাসের তীব্র সংকট রয়েছে। করোনা মহামারির কারণে এক বছরেরও বেশি সময় ধরে খনন কাজ বন্ধ রয়েছে।