শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঙ্গবন্ধুর দেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়: আ’লীগ

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুলাই 2021, 05:55 বিকাল • 73 বার পঠিত
বঙ্গবন্ধুর দেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়: আ’লীগ

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়, সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গত বুধবার দলের কেন্দ্রীয় নেতাদের এক অনির্ধারিত বৈঠকে নেতারা এ আহ্বান জানান।চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধি এবং কর্মহীন মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সারা দেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য বৈঠক থেকে আহ্বান জানানো হয়।করোনা প্রতিরোধে লকডাউনে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সারা দেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান নেতারা।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্তহাতে তা মোকাবিলা করবে। বঙ্গবন্ধুর বাংলাদেশের তিনি যে স্বপ্ন দেখিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হবে। এইজন্য দেশের সব নেতাকর্মীদের আহ্বান জানাব- তারা যেন ছিন্নমূল অসহায় এবং গরিব-দুখী মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেশে চলমান লকডাউন মেনে মানুষের পাশে দাঁড়াতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক একজন মানুষকেও আমরা না খেয়ে কষ্ট পেতে দেব না। যথাযথ স্বাস্থ্যবিধি এবং চলমান লকডাউন মেনে দেশের তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।